নাশকতা প্রতিরোধ অভিযানে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে যশোর, সাতক্ষীরা ও দিনাজপুর থেকে ১০০ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নাশকতা প্রতিরোধে যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এসময় নাশকতার আশঙ্কায় ৪৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।
এছাড়া, সাতক্ষীরাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামাতের ৩ কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর জেলার ৮ থানায় এ অভিযান চালায় পুলিশ।
এদিকে, দিনাজপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন জামাত-শিবিরকর্মী রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: