নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবি'র আদলে সংগঠিত নতুন জঙ্গি সংগঠন ‘মুজাহিদ অব বাংলাদেশ’ এর ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ঢাকার এক কথিত পীরকে হত্যার পরিকল্পাকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বাংলাদেশে ছয়টি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মধ্যে জেএমবি ও হিজবুত তাহরির এ মুর্হূতে সক্রিয়ভাবে তৎপর রয়েছে।
আলকায়দা ও আইএসের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে একাধিক বিচ্ছিন্ন জঙ্গি গ্রুপ তৈরি হতে পারে এবং আরো নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলেও জানান তিনি। এদের কর্ম পরিকল্পনায় ছিল, সংগঠনের সুনিদিষ্ট কোনো নেতা বা কাঠামো থাকবে না, অনলাইনে কর্মী সংগ্রহ ও জিহাদে উদ্বুদ্ধ করা।
যদিও এই নতুন জঙ্গি সংগঠনটির আর্ন্তজাতিক জঙ্গি নেওটওর্য়াক আলকায়দার সঙ্গে কোন সংশ্লিষ্টতার এখনো কোনো তথ্য পায়নি বলেও জানান ডিএমপির মুখপাত্র।