নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোর ও দিনাজপুর থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে মঙ্গলবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুই জন জামাত-শিবিরকর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, দিনাজপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিভিন্ন মামলার আসামি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: