নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা ও যশোর থেকে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতভর সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামাত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
তাদের মধ্যে ১৩ জন জামাত ও ২ জন শিবিরের কর্মীসহ নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোরের বিএনপি-জামাতের ২ কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে অভিযান চালিয়ে ওয়ানশ্যুটার গান ও গুলিসহ আব্দুল গফুর ওরফে মাস্তান গফুর নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আব্দুল গফুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি পাওয়ায় তাকে গ্রে প্তার করা হয়।