নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোর ও দিনাজপুরে থেকে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর যশোর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জামাত-শিবিরের ২ ও বিএনপির ১ কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
তাদের মধ্যে ১৩ জন জামাত ও ২ জন শিবিরের কর্মীসহ নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে দিনাজপুরে জামাত ও যুবদলের ২ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: