দিনাজপুরের কান্তজিউর মন্দিরের রাস মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে এখনও কোন অগ্রগতি হয়নি। রোববার এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়।
এর আগে শনিবার, দায়িত্ব অবহেলার অভিযোগে কাহারোল থানার ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, রাস মেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় ভক্ত, পুন্যার্থী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে উৎসবকে ঘিরে শুরু হওয়া যাত্রা ও সার্কাস। সেইসঙ্গে মেলার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে কান্তজিউ মন্দিরের রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন আহত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: