অপরাধ

কুনিও হোশি হত্যা: প্রধান সন্দেহভাজন আটক

কুনিও হোশি
কুনিও হোশি

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার প্রধান সন্দেহভাজন আসামী মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা বলেন।

তবে মাসুদকে কবে ও কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য দেননি ডিআইজি।

জানা গেছে, মাসুদকে বেশ কয়েক দিন আগেই ধরা হলেও বিষয়টি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে তাকে কুনিও হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার মাসুদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আটক ব্যক্তির নাম মাসুদ রানার (৪০) বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

এ ঘটনায় কাউনিয়া থানায় পুলিশ বাদী একটি মামলা করে। ওই মামলায় আগে থেকেই ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ