নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান যশোর, দিনাজপুর, সাতক্ষীরা ও নড়াইল থেকে দেড় শতাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর দিনাজপুরের ১৩টি থানায় অভিযান চালায় পুলিশ। এসময় নাশকতার আশঙ্কায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তারা সবাই বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।
এদিকে, নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় জামাত শিবিরের ৫ কর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোর ও নড়াইলে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চলমান বিশেষ অভিযানে পুলিশ যশোরে জামাত-বিএনপির ৫ নেতাকর্মীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাতভর যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়— জানান যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে জামাত-শিবিরের ৪ জন, বিএনপির এক নেতাকর্মী রয়েছেন। অন্যরা বিভিন্ন মামলার আসামি।