বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে করা নাশকতা মামলার বিচার শুরু করতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ আদেশ দেয়।
শমসের মবিন ছাড়াও ১১ নেতাকর্মী হলেন: আবুল কালাম আজাদ, মোস্তাফা আহমেদ, বাবুল সরদার, মো. ইয়াহিয়া, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন্দ মো. মুসা, আবদুল আল নকীব, কালাম, খোকন ও তোফায়েল আহমেদ।
২০১০ সালের ২৭ জুন মহাখালীর ওয়্যারলেস গেটের সামনে পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল বিএনপির সাবেক নেতা শমসের মুবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: