অপরাধ

১০০ জন গ্রেপ্তার

১০০ জন গ্রেপ্তার
১০০ জন গ্রেপ্তার

সারাদেশে নাশকতা বিরোধী অভিযানে কমপক্ষে ১০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামাত-শিবিরের ১২ কর্মীসহ ৪২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাতের ১১জন ও শিবিরের একজনসহ নিয়মিত মামলার ৩০জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সদর থানায় ১২জন, তালায় দুই জন, কলারোয়ায় সাত জন, কালিগঞ্জে ছয় জন, শ্যামনগরে পাঁচ জন, আশাশুনিতে তিন জন, দেবহাটায় তিন জন ও পাটকেলঘাটায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর:

চলমান বিশেষ অভিযানে পুলিশ যশোরে জামাতের এক কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, আটককৃতদের মধ্যে জামাতের এককর্মী রয়েছেন। অন্যরা বিভিন্ন মামলার আসামি।

নড়াইল:

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ২৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়া থানায় ৯ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ৪ জন। এর মধ্যে সদর উপজেলার বিছালী এলাকায় ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ২৮ জনকে গ্রেপ্তারকৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ