নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান যশোর, নড়াইল, দিনাজপুর ও সাতক্ষীরা থেকে ১৩৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাত থেকে যশোরের ৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে জামাতের ২ কর্মীসহ বিভিন্ন মামলার ৪৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দিনাজপুর ও সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি, জামাত ও শিবিরের ৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৫৬ জন আসামিকে।
নড়াইল:
জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ৩৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে নড়াইল সদর থানায় ১২জন, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৮জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ৩৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে তাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: