রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতা সোহাগকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় র্যা ব ও ডিবি পুলিশের বিরুদ্ধ মামলা করেছে পরিবার।
গতরাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন সোহাগের বাবা আক্কাস-উজ-জামান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রুয়েট ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান সোহাগ গুম হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত ভার দেয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানকে।
মামলার বিরণীতে গত ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, মামলায় র্যা বের পাশাপাশি অজ্ঞাত ডিবি পুলিশের দুই জন সদস্যের কথাও উল্লেখ করা হয়েছে।
সেইসঙ্গে সোহাগের সহপাঠী জেসমিন তাসনিমা নাবিলাকেও আসামি করা হয়েছে। নাবিলা ঘটনার দিন থেকেই ছুটিতে খুলনার খালিসপুরের বাড়িতে অবস্থান করছেন।
বুধবার দিবাগত রাত ৩টার সময় র্যা ব পরিচয়ে ৮ থেকে ১০ জন সদস্য সাদা একটি মাইক্রোবাস যোগে সোহাগকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় সোহাগের ৮০ হাজার টাকা দামের ক্যামেরা, ল্যাপটপ ও তার স্ত্রীর গহনা নিয়ে যায় অপহরণকারীরা।