নড়াইলে বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৮ জন এবং নড়াগাতী থানায় ৪ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: