বেনাপোল সীমান্ত থেকে জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে পালিয়ে গেছেন পোর্টথানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে সোনার বারসহ তাকে পাওয়া যাচ্ছে না।
তিনি নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।
পোর্ট থানার পুলিশ জানায় এএসআই রফিকসহ পুলিশের অপর দুই সদস্য সোমবার দুপুরে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ১৩টি সোনার বারসহ ওই গ্রামের সাইদুর রহমান মল্লিকের ছেলে রেজাউলকে (২৮) আটক করে থানায় নিয়ে আসেন। তারপর সন্ধ্যা থেকে সোনাসহ এএসআই রফিককে আর পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে উদ্ধার করা সোনাসহ এ এস আই রফিক পালিয়ে গেছেন। তাকে আটক করার জন্য অভিযান চলছে। এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: