মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জয়পুরহাটের রাজাকার আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে রাজাকার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ১৯৭১ সালের ২৬ এপ্রিল জয়পুরহাটের কড়ই কাদিপুর গ্রামে গণহত্যার অভিযোগ রয়েছে।
এছাড়া বিএনপি-জামাতের সহিংসতার সময় হিচমী-মাধাই নগর রাস্তায় আলু ভর্তি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।
আব্দুর রহিমকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: