তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড়ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রমনা জোনের উপকমিশনার (ডিসি) আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, সৃষ্ট সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্ষম হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি দোকানে গিয়ে কেনাকাটা করতে থাকে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: