রাজশাহী বিশ্ববিদ্যালয়ের- রাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত রেজাউস সাদিক জনান, চলতি বছরের ২৫ নভেম্বর এ অভিযোগপত্র দেয়া হলেও এ তথ্য আজ প্রকাশ করা হলো।
তদন্ত কর্মকর্তারা বলেন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেয়া হয়েছে।
এগারও জনের মধ্যে আনোয়ার নামে একজন পলাতক আছেন, বাকি ১০ জন কারাগারে।
কারাগারে থাকা আসামিরা হলো: পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সবুজ, সাগর, জিন্নাত আলী, সিরাজুল ইসলাম কালু, আরিফ, আল মামুন, ইব্রাহিম খলিল বাবু ও নাসরিন আক্তার রেশমা। গত ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র গৃহীত হয়।
উল্লেখ, ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় নিজের ভাড়া বাড়ির সামনে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিন তদন্ত কর্মকর্তা বদলের পর সর্বশেষ চলতি বছরের ২৫ অক্টোবর মামলার তদন্তভার নেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।