নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত বিশেষ অভিযানে যশোর ও নড়াইল থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৫৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন জামাত-শিবিরকর্মী ও একজন বিএনপির কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, নড়াইলের বিভিন্নস্থানে অভিযানে চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানার ১০ জন, লোহাগড়া থানার ১১জন, কালিয়া থানার ৫ জন এবং নড়াগাতী থানার ৫ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: