দিনাজপুরে মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টার ঘটনায় জেএমবি জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফুল এ জবানবন্দি দেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
গোয়েন্দা পুলিশের ৭ দিনের রিমান্ড চলাকালে আদালতে এ তথ্য দেয় শরিফুল।
গত ১০ ডিসেম্বর দিনাজপুরের ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটনায় এলাকাবাসী শরীফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এর আগে ১৮ নভেম্বর পিয়েরো পারোলারিকে গুলি করে পালিয়ে যায় ৩ জন দুর্বৃত্ত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: