নাশকতা প্রতিরোধে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা, নড়াইল, যশোর, দিনাজপুর ও রংপুর থেকে শতাধিক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতভর সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন জামাত-শিবিরকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
সাতক্ষীরা জেলা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় ৩জন, তালায় দুই জন, কালিগঞ্জে দুই জন শ্যামনগরে আট জন, আশাশুনিতে দুই জন, দেবহাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, নড়াইলের বিভিন্নস্থানে অভিযানে চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নাশকতার আশঙ্কায় দিনাজপুরে জামাতের একজনসহ ২৪জন ও যশোরে এক জামাত কর্মীসহ ৪৮ জন ও রংপুরে একজনক আটক করা হয়েছে।