অপরাধ

রামপুরায় পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৬

রামপুরা
রামপুরা

রাজধানীর রামপুরার একটি মেসে সোমবার অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা শিবিরের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো: শফিক, রনি, আবদুল কাদের, জাবির, আতাউর ও রুম্মন হোসেইন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার পূর্ব উলনের একটি ভবনে মেসে রাতে অভিযান চালিয়ে এ ৬ যুবককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দেড় কেজি গান পাউডার, ৬টি ককটেল ও পুলিশের ৩ সেট পোশাক পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা শিবির সদস্য এবং এরা সবাই নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও জানান পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ