অপরাধ

চলমান বিশেষ অভিযানে আটক ৮৮

আটক
আটক

আইনশৃঙ্খলা বাহিনীর চলমান বিশেষ অভিযানে যশোর ও নড়াইল থেকে ৮৮ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, আটককৃতরা বিভিন্ন মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

নড়াইল:

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় নড়াগতি থানা পুলিশ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ৪০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নড়াইল সদর থানায় ৯ জন, এ সময় ৬৫ পিচ ইয়াবা ও ৬০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ৪০ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে— তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ