অপরাধ

মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান

গ্রেনেডসহ আটক ৭

মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান
মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বরে জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার একটি ছয়তলা ভবন থেকে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গিদের ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুরান ঢাকার হোসেনি দালান, কামরাঙ্গির চরসহ বিভিন্ন এলাকা থেকে এর আগে হাতে তৈরি যে ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়, এই ভবনের বিস্ফোরকগুলোও একইরকম বলে জানিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতায় ব্যবহৃত বিস্ফোরক এখান থেকেই সরবরাহ করা হয় বলে ধারণা তাদের।

মিরপুর শাহআলী এলাকার ওই ভবনটিতে অভিযান চালিয়েছে পুলিশ। এছাড়াও সেখানে বিপুলসংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।

আটকদের মধ্যে জেএমবির গুরুত্বপূর্ণ ৩ জন নেতা রয়েছেন উল্লেখ করে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যায় এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর-১ নম্বর শাহআলী থানাধীন এ ব্লকের ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে অভিযান শুরু করে বলেও জানান ছানোয়ার।

এডিসি ছানোয়ার আরো বলেন, দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ওই ফ্ল্যাটে গেলে ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না— এ সময় পুলিশ ভবনের ভেতর ও বাইরে অবস্থান নেয়। ফজরের আজানের পর পুলিশ এ বাড়ির সব লোকজনকে সরিয়ে নেয়া হয়।

সকাল ৭টার দিকে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। সেখান থেকে জেএমবির তিন সদস্যকে ও পাশের ফ্ল্যাট থেকে সন্দেহভাজন হিসেবে চার জনকে আটক করা হয়। ওই ফ্ল্যাটে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানান তিনি।

ছয়তলা ভবনের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাত একটার দিকে ডিবির সদস্যরা এ বাড়িতে আসে। অভিযানের সময় তারা রাত থেকে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনতে পায়। রাতেই পুলিশ তিন যুবককে ধরে নিয়ে যায়। সকাল ১০টার দিক চার জনকে নিয়ে যায়।

র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কয়েকশ সদস্য ওই বাড়িটি ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই ভবন থেকে বাইরে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, শাহআলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ব্লকে ওই বাড়িতে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের অবস্থানের তথ্য পেয়ে এ অভিযান চালানো হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ