অপরাধ

জঙ্গি অভিযান: গ্রেপ্তারকৃত ৩ জেএমবি রিমান্ডে

জঙ্গি অভিযান
জঙ্গি অভিযান

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত এ আদেশ দেয়।

শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

উপ-কমিশনার বলেন, স্থানীয় এক রাজনৈতিক নেতার এই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সহিংসতা ও নাশকতা চালাতে ব্যাপক বিস্ফোরক মজুত করে গ্রেনেড ও বোমা তৈরি করছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠি জেএমবি। রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি হামলার ঘটনায় ওই বাসা থেকে তৈরি গ্রেনেড ও বোমা সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা।

কোন একটি উৎসবে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে জেএমবি সদস্যরা প্রস্তুতি নিচ্ছিল—উল্লেক করে ছানোয়ার হোসেন বলেন, কোথায় এবং কিভাবে তা বাস্তবায়িত হবে এসব তথ্য গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে এখনো স্বীকার করেনি। আর বাসার বাইরে থাকায় জেএমবির সামরিক শাখার প্রধান ইমরান ও ঢাকাসহ এর আশেপাশের দলীয় প্রধান শাকিলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযান পরবর্তী সময়ে ওই ভবনের বাসিন্দাদের চলাচলের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানান তিনি।

এর আগে দুপুরে, দীর্ঘ ১৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে আটক ৭ জনের মধ্যে তিন জেএমবি সদস্য ও পলাতক আরো দুই জঙ্গিকে আসামি করে ১১ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। আর সন্দেহভাজন হিসেবে আটক ৪ জনের বিষয়ে এখনো তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার মধ্য রাত থেকে বিকেল চারটা পর্যন্ত মিরপুর-১ এর ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ভবন থেকে ৬ জনকে আটক করে পুলিশ। এর আগে বুধবার একজনকে আটক করা হয়, যার কাছ থেকে তথ্য নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে হাতে তৈরি ১৬টি গ্রেনেড (আইইডি-ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস), ২টি ককটেল, বোমা বা গ্রেনেড রাখার একটি বিশেষ জ্যাকেট ও গ্রেনেড তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ