অপরাধ

নড়াইল-যশোরে গ্রেপ্তার ৮৭ জন

 গ্রেপ্তার
গ্রেপ্তার

নড়াইল ও যশোরে পুলিশের বিশেষ অভিযানে জামাত- বিএনপির কর্মীসহ ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে এক জামাত কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে এক জামাত কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নড়াইল সদর থানায় এক জামাত কর্মীসহ ৮ জন, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৮ জন।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এদিকে, নাশকতার আশঙ্কায় যশোরে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলমান বিশেষ অভিযানে পুলিশ যশোরে জামাত- বিএনপির ৫ নেতাকর্মীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালানো হয়।

যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, তাদের মধ্যে বিএনপির ৫ নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ