আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নড়াইল ও যশোর থেকে ৭৯ জন গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে নড়াইল সদর থানায় ৭ জন, লোহাগড়া থানায় ১১ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৬ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ২৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
চলমান বিশেষ অভিযানে পুলিশ যশোরে জামাতের বিএনপির ৬ নেতাকর্মীসহ মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, আটককৃতদের মধ্যে বিএনপির ৪ জন এবং জামাতের ২ নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি।