অপরাধ

চট্টগ্রামে আটক জঙ্গীদের বিরুদ্ধে মামলা

জঙ্গি
জঙ্গি

চট্টগ্রামের আমানবাজারে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবি'র আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় ৪ জনকে আসামি করে ২টি মামলা করেছে পুলিশ।

রোববার রাতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে দুটি মামলা করেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ।

দুটি মামলায় গ্রেপ্তার হওয়া ৩ জনসহ ৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র, গুলি ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ