গাজীপুরের দক্ষিণ যোগীতলা এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ র্যা বের অভিযানে দুজন নিহত হওয়ার ঘটনায় সোমবার মামলা করেছে পুলিশ।
তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গতকাল রাতে র্যা ব-১ এর পুলিশ পরিদর্শক মো. সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
র্যা বের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে র্যা ব জানতে পারে দক্ষিণ যোগীতলায় মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ঘরে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে র্যা ব তাদের ঘেরাও করে। টের পেয়ে ওই ঘর থেকে জঙ্গিরা র্যা বকে লক্ষ্য করে বোমা ছোড়ে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ওই ঘরের ভেতরে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। র্যা ব ওই ঘরে ঢুকে দুই জঙ্গির মেরদেহ পড়ে থাকতে দেখে। তাদের আশপাশে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, চারটি বিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও চারটি জিহাদি বই পড়েছিল। রাতেই সেগুলো জব্দ করে র্যা ব।
ওসি আরো বলেন, দুই জঙ্গির আজ-মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিচয় মেলেনি।
রোববার রাতে গাজীপুর জেলা পুলিশ ধারণা করছিল, নিহত দুজন ওই দিন দুপুরে কারামুক্ত দুই জঙ্গি। তাদের কাশিমপুর কারাগারের ফটক থেকে র্যা ব আটক করে। তবে ওই দুজনকে পরে র্যা ব ছেড়ে দিয়েছে। তারা হলেন, বগুড়ার মিনহাজুল ইসলাম ও গাজীপুরের মাহবুব আলম। মাহবুবের সঙ্গে সরাসরি ও মিনহাজের বোনের সঙ্গে মুঠোফোনে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।