দিনাজপুরে শিশু মাহফুজা মিমিকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আহসানুল হক তা মঞ্জুর করেন।
গত ২৬ ডিসেম্বর দুপুরে মিমি বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরে মোবাইল ফোনে পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। বিষয়টি র্যা ব ও পুলিশকে জানায় মিমির পরিবার।
১ জানুয়ারি সকালে বাড়ির কাছে একটি পুকুর থেকে মিমির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: