অপরাধ

কাশিমপুর কারাগারে দুই বন্দির মৃত্যু

কাশিমপুর কারাগার
কাশিমপুর কারাগার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মঙ্গলবার দুই বন্দি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতরা হলেন: চট্টগ্রামের বাঁশখালী থানার নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর এবং যুদ্ধাপরাধ মামলার আসামি কক্সবাজারের মহেশখালি থানা এলাকার মো. জিন্নাত আলী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নাত আলীকে প্রথমে কারা হাসাপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৫ মাস ধরে এ কারাগারে রয়েছেন। জিন্নাত যুদ্ধাপরাধ মামলার আসামি। আদালতে তার মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া, সোমবার বিকেলে বুকে ব্যাথা অনুভব করলে গফুরকে প্রথমে কারাহাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি খুনের মামলায় গ্রেপ্তারের পর ২০১২সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন। তিনি স্ত্রী খুনের মামলায় ফাঁসিতে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ