অপরাধ

রাজন-রাকিবের পর এবার গাজীপুরে খুন হলো শিশু মোজাম্মেল

গাজীপুর
গাজীপুর

সিলেটে শিশু রাজন ও খুলনায় রাকিব হত্যার পর এবার গাজীপুরের টঙ্গীতে ১২ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটিকে লোহার শিকল দিয়ে বেঁধে মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে, হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে শিশু মোজাম্মেলের স্বজন ও এলাকাবাসী।

পরে তার গলায় রশি বেঁধে মৃতদেহ ঝুলিয়ে রেখে একে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে হত্যাকারীরা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।

গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় দিনমজুর জামাল হোসেনের ছেলে ১২ বছরের শিশু মোজাম্মেল হোসেন স্থানীয় সুমন ভাঙ্গারীর দোকানে কাজ করতো।

সম্প্রতি ওই দোকানের কাজ বাদ দিয়ে সে অন্য একটি দোকানে কাজ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে আগের দোকানের মালিক সুমন ও তার লোকজন সোমবার সকালে কাজের কথা বলে বাড়ি থেকে মোজাম্মেলকে দোকানে নিয়ে যায়।

পরে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে শিশুটির মৃত্যু হলে গলায় রশি বেঁধে মৃতদেহ ঝুলিয়ে রেখে একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ