অপরাধ

মোহাম্মদপুরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

এসিড নিক্ষেপ
এসিড নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় গৃহবধূ সোনিয়া বেগমকে (২৮) মঙ্গলবার এসিড ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে ক্যাম্পের ৮ নম্বর ব্লকে কে বা কারা এসিড ছুড়ে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোনিয়াকে তার স্বামী মোস্তাক রনি হাসপাতালে নিয়ে আসেন তার হাত, পা ও পিঠ এসিডে পুড়ে গেছে।

বার্ন ইউনিটির চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, শরীরের বিভিন্নস্থানে ‘কেমিকেল বার্নের’ কারণে ৪ শতাংশ ঝলসে গেছে তার চিকিৎসা চলছে।

ক্যাম্পের ৮ নম্বর ব্লকের একটি বাসার নিচ তলায় দুই সন্তানকে নিয়ে থাকেন রনি ও সোনিয়া।

হাসপাতালে সাংবাদিকদের রনি বলেন, ভোরে ছেলের জন্য খাবার কিনতে ক্যাম্পের হোটেলে গেলে আসতে দেরি দেখে সোনিয়া বাসা থেকে বের হয়। এ সময় বাসার সামনেই কয়েকজন আমার স্ত্রীর দিকে এসিড ছুড়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পরে বাসায় ফিরে এ অবস্থা দেখে সোনিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ