নাশকতার আশঙ্কায় বুধবার যশোর ও নড়াইল থেকে ৮৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে যশোরের ৮ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামাত-বিএনপির ১৪ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৫২ জনকে আটক করা হয়েছে।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে জামাতের ১০ জন এবং বিএনপির ৪ নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ২ কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২জন বিএনপিকর্মী রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: