অপরাধ

কারাগারে বেসিক ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তা

বেসিক ব্যাংক
বেসিক ব্যাংক

বেসিক ব্যাংকের দুই হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির মামলায় ব্যাংকের অপসারিত দুই উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বেসিক ব্যাংকের ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শিপার আহমেদ।

এরইমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে এ তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সার-উল ইসলাম আগামী রোববার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন। আর এ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে জিজ্ঞাসাবাদের পর বেসিক ব্যাংকের ৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দুদক তাদের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানায়।

উল্লেখ্য, বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক। এ ৩ জন কয়েকটি মামলার আসামি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ