পুলিশের বিশেষ অভিযানে যশোর ও নড়াইলে রোববার দুই শিবিরকর্মীসহ ৬৯ জনকে আটক করা হয়েছে।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন শিবিরকর্মী রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টির মামলা রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামী। সোমববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ৬ জন, লোহাগড়া থানা ৮ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।