অপরাধ

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা নির্যাতন, এসআই মাসুদ প্রত্যাহার

এসআই মাসুদ
এসআই মাসুদ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানার উপরিদর্শক-এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার রাতে রাব্বী রাজধানীর মোহাম্মদপুর থেকে কল্যাণপুরে নিজ বাসায় যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে চাঁদা দাবি করে।

এসময় পুলিশ তার কাছ থেকে চাঁদা না পেয়ে অকথ্য গালাগাল ও নির্যাতন চালায়। এ ঘটনায় গতকাল রোববার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

গোলাম রাব্বী বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগে সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন।

অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাও করে এস আই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ