দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে ব্যবসায়ী মুসা বিন শমসের হাজির হচ্ছেন না।
মঙ্গলবার দুপরে মেডিকেল রিপোর্টসহ লিখিতভাবে রোগের কথা উল্লেখ করে জিজ্ঞাসাবাদের সময় কমপক্ষে ২ থেকে ৩ মাস পেছানোর আবেদন করেন তিনি।
দুদককে মুসা বিন শমসের জানিয়েছেন, ‘ডেথ ফোবিয়া’ (মৃত্যু আশংকা) রোগে ভুগছেন তিনি। সেইসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়েবেটিসও ভোগাচ্ছে।
জানা গেছে, ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে মুসা বিন শমসের জিজ্ঞাসাবাদের কথা থাকলেও একদিন আগেই তিনি ‘ডেথ ফোবিয়া’সহ একাধিক রোগ দেখিয়ে সময়ের আবেদন করেছেন।
আবেদনের কপি দুদক চেয়ারম্যান, ২ কমিশনার, অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক, একই বিভাগের পরিচালক এবং অনুসন্ধানকারী কর্মকর্তা পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বরাবর দিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: