নড়াইল, যশোর ও দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে কমপক্ষে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে বিএনপির ২ জন ও শিবিরের এক নেতাকর্মীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে নড়াইল সদর থানায় নাশকতা মমলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির কর্মী হাসান শেখ, শিবির কর্মী ইয়াছিনসহ ৯ জন, লোহাগড়া থানা ১০ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৪ জন রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিএনপি-শিবিরের নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এদিকে, যশোরে পুলিশের অভিযানে ৪৮ আটক করেছে পুলিশ। গতকাল রাতে যশোরের ৮ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তরা বিভিন্ন মামলার আসামি।
এছাড়া দিনাজপুরে মধ্যরাতে পুলিশের বিষেশ অভিযানে ১৩ থানায় ১৮ জনকে আটক করা হয়েছে।