অপরাধ

তিন জেলায় আজও গ্রেপ্তার ১১৫

গ্রেপ্তার
গ্রেপ্তার

যশোর, নড়াইল ও দিনাজপুরে বিশেষ অভিযানে ১১৫ জনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

যশোরে অভিযান চালিয়ে পুলিশ গতরাতে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চলে।

যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানাগেছে, জেলায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নড়াইল সদর থানায় ৪, লোহাগড়া থানা ৯, কালিয়া থানায় ৪ এবং নড়াগাতী থানায় ৪ জন।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৯জনকে আটক করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে জেলার ১৩টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর পুলিশ।

পুলিশ জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দিবাগত রাতে জেলার বিভিনন্ন এলাকা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলার ১৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ