অপরাধ

নারায়ণগঞ্জে ৫ খুন

নারায়ণগঞ্জে ৫ জনকেই শ্বাসরোধে হত্যা: মেডিকেল অফিসার

সম্ভাব্য খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জে এক পরিবারের পাঁচ জনকে শ্বাসরোধ এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

রোববার নারায়ণগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আসাদুজ্জামান ময়নাতদন্ত শেষে এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, গলা কেটে নয়, প্রত্যেককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে আর মাথায় ভারি বস্তুর আঘাতের চিহ্নও রয়েছে।

তবে হত্যার আগে কাউকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কি-না এবং নিহত দুই নারীর মধ্যে কাউকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা জানতে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে বলে জানান চিকিৎসক।

সকালে নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারে ৫ জনকে হত্যার ‘সম্ভাব্য খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে’ বলে জানান র্যা ব মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র্যা ব ডিজি বলেন, ৫ জনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন ছিলো— তাদের ৩ জনের মাথায় আঘাতের চিহ্ন ছিলো তবে রক্তপাতের মাত্রা বেশি ছিলো না।

এ থেকে সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা কাজ করছেন–খুনিদের লিংক ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণ বা অন্য কারণেও তারা খুন হতে পারেন।

গতকাল নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে দুই নারী, দুই শিশু ও একজন পুরুষ। নিহতরা হলেন_ তাছলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোশাররফ ওরফে মোর্শেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে যে কোনো সময় শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার ১৩২/১১ নম্বর বাড়ির নিচ তলার পূর্ব-উত্তর দিকের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড হয় বলে জানানো হয়েছে।

বাড়ির মালিক আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেন। তবে কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা পুলিশ ও নিহতদের স্বজনরা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, খুনিরা পরিচিত এবং পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। জড়িতরা পেশাদার নয়। পাঁচ খুনের সঙ্গে উগ্রপন্থি কোনো গ্রুপ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের খালাতো বোন নয়নতারা বলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ভেলাবাড়ি গ্রামে তাছলিমাদের বাড়ি। তার বাবার নাম বারেক মিয়া।

নিহত তাছলিমা ও মোশাররফের মা মোর্শেদা বেগম বলেন, এক মাস আগে তারা এ বাড়িতে ভাড়া এসেছেন। এর আগে তারা ঢাকার কলাবাগানে থাকতেন। তাছলিমার স্বামী শফিকুল ইসলাম ঢাকায় প্রাইভেট কারচালক। সে প্রতি বৃহস্পতিবার রাতে বাসায় আসে এবং শনিবার সকালে চলে যায়। কিন্তু ছুটি না পাওয়ায় গত বৃহস্পতিবার সে বাসায় আসেনি। তিনি আরও জানান, শুক্রবার রাত সাড়ে ১২টায়ও তিনি তার ছেলে মোশাররফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

শনিবার সকালে মোর্শদা বেগম নারায়ণগঞ্জে থাকা তাদের বিভিন্ন আত্মীয়কে ফোন করে জানান, মোর্শেদুল ও তাছলিমা ফোন ধরছে না। তিনি বাসায় গিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলেন। দুপুরের পর আত্মীয়দের কয়েকজন ওই বাসায় গিয়ে দরজায় তালা দেখে ফিরে আসেন। রাত ৮টায় নিহত তাছলিমার দেবর এবং লামিয়ার স্বামী শফিকুল ইসলাম গ্রামের বাড়ি থেকে এসে দেখেন দরজা বন্ধ। মোবাইল ফোনও বন্ধ। পরে তিনি রাত সাড়ে ৮টার দিকে আত্মীয়-স্বজন নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন।

একতলার পাশের ফ্ল্যাটের বাসিন্দা রহিমা খাতুন জানান, আগের রাত ১০টা পর্যন্ত তারা তছলিমাদের ফ্ল্যাটে মানুষের আসা-যাওয়া ও কথাবার্তার শব্দ শুনেছেন। তাছলিমার খালাতো বোন নয়নতারার স্বামী মোহাম্মদ মিলন জানান, মোর্শেদুল ইসলামের সঙ্গে সুদের টাকা নিয়ে ঢাকার একটি পক্ষের বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নিহত তাছলিমা ও মোর্শেদুলের মা মোর্শেদা বেগম জানান, ঢাকার একটি পক্ষের সঙ্গে মোর্শেদুলের বিরোধ ছিল। তবে কী নিয়ে বিরোধ, তা তিনি বলতে পারছেন না। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ