অপরাধ

কোকেন চোরাচালান: ৩ দিনের রিমান্ডে নুর মোহাম্মদ

কোকেন চোরাচালান
কোকেন চোরাচালান

চট্টগ্রামের চাঞ্চল্যকর কোকেন চোরাচালান মামলার প্রধান আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত এ নির্দেশ দেয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মোত্তাকি ইবনু মিনান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে নুর মোহাম্মদকে হাজির করে ৩ দিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

২০১৫ সালের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে কোকেন সন্দেহে একটি কনটেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল পাওয়া যায়। পরে তেলের নমুনার প্রাথমিক পরীক্ষায় এতে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। ২০১৫ সালের ১৯ নভেম্বর আদালতে দাখিল করা অভিযোগপত্রে আটজনকে আসামি করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন: বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক বকুল মিয়া ও ফজলুর রহমান ফজলু, আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের মালিকানাধীন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম, সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলাম, কসকো শিপিং লাইনের ম্যানেজার এ কে আজাদ, গার্মেন্ট পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান এবং আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল।

তবে মামলার ১ নম্বর আসামি নুর মোহাম্মদকে বাদ দেয়ায় ডিবির ওই অভিযোগপত্র নিয়ে প্রশ্ন উঠে। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য র্যা বকে নির্দেশ দেন। মামলাটি এখন তদন্ত করছে র্যা ব-৭।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ