নাশকতার আশঙ্কায় নড়াইল ও যশোরে পুলিশের বিশেষ অভিযানে সোমবার সকার পর্যন্ত গ্রেপ্তার ৯৫ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানিয়েছেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নড়াইল জেলায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ১২ জন, লোহাগড়া থানা ১০ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, রোববার রাতে যশোরে অভিযান চালিয়ে পুলিশ মোট ৬৫ জনকে গ্রেপ্তার করেছে। যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: