অপরাধ

সীমান্তে বিএসএফের পিটুনীতে বাংলাদেশি নিহত

বিএসএফের নির্যাতন
বিএসএফের নির্যাতন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গনি নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা।

এসময় বিএসএফের পিটুনীতে আহত আর এক গরু ব্যবসায়ী আলাউদ্দিন পালিয়ে ফিরে এসেছেন।

বিজিবি ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ভোরে গরু আনতে গেলে ভারতে কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে।

এসময় তাদের পিটুনীতে একজন মারা যান অপরজন পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। এদের দুজনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, বিএসএফের পিটুনীতে নিহত আব্দুল গনির মরদেহ ফেরত আনতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ