অপরাধ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৬

আটক
আটক

যশোর ও নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৬ জনকে আটক করা হয়েছে।

যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যশোরে মোট ৪৮ জনকে আটক করেছে পুলিশ। যশোরের ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, জেলায় অভিযান চালিয়ে নড়াইল সদর থানায় ৯ জন, লোহাগড়া থানা ৯ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৫ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ