ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
অভিযুক্তরা হলেন, মহানগর পুলিশের এসআই শাহাদাত হোসেন, সিআইডির এসআই জুয়েল সরকার ও শেখ রাজীব।
২০১৫ সালের ২২ অক্টোবর কোতয়ালী থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসএ পরিবহনের কাজীর দেউড়ী কার্যালয়ে একটি সাউন্ড বক্সের ভেতর চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এরপর তদন্তে প্রমাণিত হয়, এ তিন এসআই ষড়যন্ত্রমূলকভাবে এসব ইয়াবা সেখানে রেখে ওই প্রতিষ্ঠানকে ফাঁসানোর চেষ্টা করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: