অপরাধ

চট্টগ্রাম বিমানবন্দরে ‘ড্রোনসহ’ দুবাই ফেরত যাত্রীকে গ্রেপ্তার

শাহ আমানত বিমানবন্দর
শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ড্রোন’ ও ‘সিকিউরিটি স্টানগানসহ’ দুবাই ফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নাম মো. সোলায়মান (৩২)। ওই যুবকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলাও করেছে পুলিশ।

বুধবার বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানতে পৌঁছায় সোলায়মান তার বাড়ি পটিয়া উপজেলায়।

বিমানবন্দরে নামার পরপরই ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করে একটি ‘ড্রোন’ ও একটি ‘সিকিউরিটি স্টানগান’ পাওয়া যায় বলে জানান তিনি।

উদ্ধার ড্রোনটিতে ২.৮ গিগাহার্টজের ট্রান্সমিটার ও শক্তিশালী ক্যামেরা রয়েছে—সিকিউরিটি স্টানগানটি এক মিলিয়ন ভোল্ট ক্ষমতাসম্পন্ন।

জাকির হোসেন জানান, জব্দ করা ড্রোন ও সিকিউরিটি স্টানগানটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই সোলায়মানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নীতিমালা করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যার আওতায় রয়েছে শিশুদের দূর নিয়ন্ত্রিত খেলনা উড়োজাহাজও। খসড়া ওই নীতিমালায় বলা হয়েছে, সামরিক বাহিনী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো স্থানে ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের অনুমতি নিতে হবে। যেসব স্থানে বিমানবন্দর নেই, সেখানে বেবিচক ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করা যাবে।

এছাড়া বাংলাদেশে শিশুদের খেলনা উড়োজাহাজ আমদানি করার ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার নিয়ম রয়েছে।

এর মধ্যেও গত বছর ঢাকার শাহজালাল বিমানবন্দরে তিন মাসের মধ্যে ৩৮টি ড্রোন আটকের খবর এসেছে গণমাধ্যমে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ