অপরাধ

ক্রিমিনাল ডাটাবেজ তৈরি অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

কামাল
কামাল

দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অপরাধীদের সহজে সনাক্ত করণের জন্য ক্রিমিনাল ডাটাবেজ তৈরি অপরিহার্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘কারা সপ্তাহ’ উদ্বোধন এবং কয়েকটি উন্নয়নকাজের ভিত্তিফলক উন্মোচনের পর এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের তথ্য প্রবাহের সঙ্গে সংযুক্ত করে কারাগারে আগত বন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম আজ থেকে শুরু হলো।

মন্ত্রী বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গী, শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা যাতে কারাগারের ভেতরে বসে অভিনব কায়দায় মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানারসহ অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংযোজন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সকাল সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাশিমপুর কারাগারে পৌঁছাল।

কারা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে স্বাগত জানান।

মন্ত্রী এসময় কারা সপ্তাহ উপলক্ষে কারা নিরাপত্তারক্ষীদের মনোজ্ঞ মার্চ পাস্ট উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী তিনজন কারা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া মন্ত্রী দিনাজপুর, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা কারাগার এবং কারাগারের কেন্দ্রীয় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানসহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ