নারায়ণগঞ্জের পাঁচ খুন মামলার তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকা পাঁচ খুন মামলার এজাহারভুক্ত আসামি নাজমা ও মাহাফুজকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক তথ্য পেয়েছে পুলিশ।
দুই/একদিনের মধ্যেই ভালো কোনো ফলাফল পাওয়া যাবে বলেও আশা করা যাচ্ছে বলে জানান আবুল খায়ের।
এই মামলায় তাদের দুই জনকে ছাড়া এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
তবে, মামলার তদন্তের প্রয়োজনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
তদন্তের স্বার্থে মামলার তথ্য আপাতত গোপন রাখা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে দুই নারী, দুই শিশু ও একজন পুরুষ। নিহতরা হলেন_ তাছলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোশাররফ ওরফে মোর্শেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে যে কোনো সময় শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার ১৩২/১১ নম্বর বাড়ির নিচ তলার পূর্ব-উত্তর দিকের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড হয় বলে জানানো হয়।