অপরাধ

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

২৭ বাংলাদেশি
২৭ বাংলাদেশি

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ২৭ বাংলাদেশির সবাই পুরুষ— তারা সেখানে কাজ করতেন।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ওই ২৭ জনকে গ্রেপ্তার খবর নিশ্চিত করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়।

মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস লিখেছে, তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃতরা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী।

তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেয়ার কথা ভাবছিল— তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা আইনে গ্রেপ্তার ওই বাংলাদেশিদের সিঙ্গাপুরে কাজ করার অনুমতিপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর।

অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা শেষ হলে বাকি একজনকেও দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ