যশোর ও নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৯ জনকে আটক করা হয়েছে।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যশোরে অভিযান চালিয়ে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ২৬ জনে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানাগেছে, জেলায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ৮ জন, লোহাগড়া থানা ১০ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: